BeatEndometriosis

এন্ডোমেট্রিওসিস ব্যথার জন্য চিকিৎসা

এন্ডোমেট্রিওসিসের জন্য আপনার উপযুক্ত চিকিৎসা সম্পর্কে জানতে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করতে পারেন

এন্ডোমেট্রিওসিস এমন একটি অবস্থা যা শরীরের প্রাকৃতিক হরমোন ইস্ট্রোজেনের কারনে তৈরী হয়। সুতরাং, যদিও এন্ডোমেট্রিওসিসের কোন নিরাময় নেই, কিন্তু কিছু চিকিৎসা রয়েছে যেগুলো ব্যথা উপশম করতে সাহায্য করতে পারে।

আপনার বিভিন্ন চিকিৎসা সম্পর্কে আপনার বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে কথা বলুন। আপনার উপসর্গ নির্দিষ্ট ভাবে মনে রাখবেন এটি আপনার বিশেষজ্ঞ চিকিৎসককে আপনার জন্য সঠিক চিকিৎসা পরিকল্পনা খুঁজে পেতে সহায়তা করতে পারে।

ব্যথা কমাতে সাহায্য করার জন্য এন্ডোমেট্রিওসিসের বিভিন্ন চিকিৎসা কী করে হয় তা জেনে নিন

ব্যথানাশক:

প্রেসক্রিপশন এবং সাধারণ ব্যথা নাশক উভয়ই প্রদাহ হ্রাস করতে পারে এবং এন্ডোমেট্রিওসিস – সম্পর্কিত ব্যথায় সাহায্য করতে পারে।

প্রজেস্টেরনঃ

এন্ডোমেট্রিওসিসের চিকিৎসার জন্য আরেকটি পদ্ধতি হলো, প্রজেস্টেরন হরমোনের ব্যবহার। প্রজেস্টেরন হরমোনের বড়ি এন্ডোমেট্রিওসিসে আক্রান্ত মহিলাদের দেহে ইস্ট্রোজেনের প্রভাব কমাতে সাহায্য করে ফলে এন্ডোমেট্রিওসিস-সম্পর্কিত ব্যথা এবং এন্ডোমেট্রিওসিসের ক্ষত বা সিস্টক মায়।

হরমোনাল জন্মনিয়ন্ত্রণ:

জন্মনিয়ন্ত্রণকারী হরমোন, ইস্ট্রোজেনের ওঠা নামা প্রতিরোধ করতে পারে, যা মাসিকের সময় এন্ডোমেট্রিওসিস-সম্পর্কিত ব্যথা কমাতে পারে। জন্মনিয়ন্ত্রণ কারী বিভিন্ন হরমোন বিভিন্ন উপায়ে ব্যবহার করা যেতে পারে। যেমনঃ

  • জন্মনিয়ন্ত্রণ বড়ি (ইস্ট্রোজেন/প্রজেস্টিন বড়ি এবং শুধু মাত্র প্রোজেস্টিন বড়ি)
  • হরমোনাল আই ইউ ডি (ডিভাইস)
  • প্রোজেস্টিন ইনজেকশন
  • ইমপ্লান্ট

ল্যাপারোস্কোপি:

ল্যাপারোস্কোপি একটি অস্ত্রোপচার যা এন্ডোমেট্রিওসিস নির্ণয় করতে এবং ক্ষত গুলি অপসারণ করতে ব্যবহার করা যেতে পারে, তে এন্ডোমেট্রিওসিসের ব্যথা উপশম হতে পারে।

গোনাডোট্রপিন-রিলিজিং হরমোন (GnRH) বিরোধী ওষুধ:

এই ওষুধ গুলি মস্তিষ্কের গোড়ায় পিটুইটা রিগ্রন্থিতে GnRH রিসেপ্টর গুলিকে ব্লক করে। এটি ইস্ট্রোজেনের  উতপাদন হ্রাসের দিকে পরিচালিত করে, যাতে শরীরে ইস্ট্রোজেনের মাত্রা কম থাকে। নিম্ন ইস্ট্রোজেনের মাত্রা এন্ডোমেট্রিওসিস ব্যথা উপশম করতে সাহায্য করতে পারে।

গোনাডোট্রপিন-রিলিজিং হরমোন (GnRH) সহায়ক ওষুধ:

সাধারণত একটি ইনজেকশন বা অনুনাসিক স্প্রে হিসাবে নেওয়া হয়, এই ওষুধ গুলি মস্তিষ্কের গোড়ায় পিটুইটারি গ্রন্থিতে GnRH রিসেপ্টরকে উদ্দীপিত করে। সময়ের সাথে সাথে, এটি রিসেপ্টরকে কম সংবেদনশীল করে তোলে, যার ফলে শরীর কমইস্ট্রোজেন তৈরি করে। নিম্ন ইস্ট্রোজেনের মাত্রা এন্ডোমেট্রিওসিস ব্যথা উপশম করতে সাহায্য করতে পারে।

হিসটেরেক্টমি :

হিস্টেরেক্টমি হল অস্ত্রোপচারের মাধ্যমে জরায়ু (এবং কখনো কখনো এক বা উভয় ডিম্বাশয়) অপসারণ, যা ব্যথা উপশম করতে পারে। জটিলতা এবং অপরিবর্তনীয়তার কারণে হিস্টেরেক্টমিকে সাধারণত শেষঅবলম্বন চিকিৎসা হিসাবে দেখা হয়।

আপনার চিকিৎসার উপায় বিবেচনা করার সময়, আপনার জন্য কী সঠিক সে সম্পর্কে আপনার বিশেষজ্ঞের সাথে কথা বলুন এবং দ্বিতীয় কোনো মতামত নিতেও ভয় পাবেন না।

নির্ধারিত চিকিৎসা ছাড়াও, অনেক মহিলা উপসর্গগুলি কমাতে সাহায্য করার জন্য হিটিং প্যাড, এমনকি কিছু খাবার এবং ব্যায়াম ব্যবহার করেন।

রেফারেন্সসমূহ: 1. Fischer JR. APGO Educational Series on Women’s Health Issues. Diagnosis & management of endometriosis: pathophysiology to practice. Association of Professors of Gynecology and Obstetrics; 2012. 2. American College of Obstetricians and Gynecologists. Frequently asked questions. FAQ013. Gynecologic problems. https://www.acog.org/~/media/For%20Patients/faq013.pdf?dmc=1. Updated October 2012. Accessed February 27, 2017. 3. US Department of Health and Human Services. Endometriosis. http://www.womenshealth.gov/a-z-topics/endometriosis. Updated April 1, 2019. Accessed January 9, 2020. 4. Practice Committee of the American Society for Reproductive Medicine. Treatment of pelvic pain associated with endometriosis: a committee opinion [published correction appears in Fertil Steril. 2015;104(2):498]. Fertil Steril. 2014;101(4):927-935. 5. US Department of Health and Human Services. National Institutes of Health. National Institute of Child Health and Human Development. What are the treatments for endometriosis? https://www.nichd.nih.gov/health/topics/endometri/conditioninfo/treatment#treatments. Updated January 31, 2017. Accessed January 9, 2020. 6. American College of Obstetricians and Gynecologists. Practice bulletin no. 114: management of endometriosis. Obstet Gynecol. 2010;116(1):223-236. 7. Cleveland Clinic. Surgical treatment for endometriosis. Published March 3, 2017. Updated October 22, 2013. Accessed January 9, 2020.