বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে আপনার সমস্ত লক্ষণ সম্পর্কে কথা বলুন। প্রতিদিনের ক্রিয়াকলাপে আপনার লক্ষণ গুলির প্রভাব অন্তর্ভুক্ত করবেন। আপনি কীভাবে কথোপকথন শুরু করবেন তা নিশ্চিত নাহ লে, একটি গাইড তৈরি করে নিন যা আপনাকে আপনার ব্যথা ব্যাখ্যা করতে সহায়তা করতে পারে।
আপনি আপনার চিকিৎসকের কাছে আপনার লক্ষণ গুলি সম্পর্কে কথা বলার পরে, তিনি আপনার দেহের পেলভিক অংশের পরীক্ষা করতে পারেন যাতে যেকোনো এন্ডোমেট্রিওসিস ক্ষত যেমনঃ সিস্ট বা দাগ গুলির নির্ণয় করা যায় ৷
কখনো কখনো, এন্ডোমেট্রিওসিস থেকে ডিম্বাশয়ের সিস্টগুলি একটি আলট্রাসাউন্ড পরীক্ষার মাধ্যেমে দেখা যায় – এক ধরনের ইমেজিং যা শরীরের ভিতরের ছবি তৈরি করতে শব্দ তরঙ্গ ব্যবহার করে।
আপনার চিকিৎসক অন্যান্য রোগের সম্ভাবনা বাতিল করার জন্য রক্ত পরীক্ষার পরামর্শও দিতে পারেন।
বিভিন্ন বিকল্প চিকিত্সা চেষ্টা করে, আপনার চিকিৎসক আপনার এন্ডোমেট্রিওসিস আছে কিনা তা মূল্যায়ন করতে পারেন।
আপনার চিকিৎসক ক্ষত দেখতে আপনার শ্রোণীর ভিতরে অবস্থা দেখতে ল্যাপারোস্কোপি নামে একটি অস্ত্রোপচার পদ্ধতির পরামর্শ দিতে পারেন। এই সার্জারি বা অস্ত্রো পচার এন্ডোমেট্রিওসিস নির্ণয় নিশ্চিত করতে সাহায্য করতে পারে। ল্যাপারোস্কোপির সময়, আপনার চিকিৎসক রোগ নির্ণয়ের জন্য একটি ছোট টিস্যু সরিয়ে ফেলতে পারেন। এটিকে বায়োপসি বলা হয়।
রেফারেন্সেস: 1. Giudice LC, Evers JLH, Healy DL, eds. Endometriosis: Science and Practice. Oxford, England: Wiley-Blackwell; 2012. 2. American College of Obstetricians and Gynecologists. Frequently asked questions. FAQ013. Gynecologic problems. https://www.acog.org/~/media/For%20Patients/faq013.pdf?dmc=1.Updated October 2012. Accessed January 8, 2020. 3. US Department of Health and Human Services. Endometriosis. http://www.womenshealth.gov/a-ztopics/endometriosis. Updated April 1, 2019. Accessed January 9, 2020. 4. Fischer JR. APGO Educational Series on Women’s Health Issues. Diagnosis & management of endometriosis: pathophysiology to practice. Association of Professors of Gynecology and Obstetrics; 2012. 5. Giudice LC. Endometriosis. N Engl J Med. 2010;362(25):2389-2398. 6. Greene R, Stratton P, Cleary SD, Ballweg ML, Sinaii N. Diagnostic experience among 4,334 women reporting surgically diagnosed endometriosis. Fertil Steril. 2009;91(1):32-39.